সংগৃহীত
সারাদেশ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার রারিরচর এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত হানিফ ওই এলাকার আনু মিয়ার ছেলে। ঘাতক মো. আনিস হানিফের আপন ছোট ভাই।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, বুধবার দুপুরে কলাগাছের পাশে গোবর ফেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আনিস কাঠের গুঁড়ি দিয়ে বড় ভাই হানিফকে আঘাত করে। পরে মারাত্মক আহত হন হানিফ। স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, উক্ত ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই পলাতক রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এই
ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা