খেলা

লেস্টারের হামজাকে পাচ্ছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লীগকে বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় ও জমজমাট লীগ হিসেবে ধরা হয়। সে লীগেই ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী।

প্রথম বাঙালি ফুটবলার হিসেবে প্রিমিয়ার লীগে গোলের রেকর্ডটা তারই। ইংল্যান্ডে বেড়ে উঠলেও হামজা বাংলায় সুন্দর করে কথা বলতে পারেন।

বাংলাদেশ নিয়ে হৃদয়ে তার আলাদা জায়গা আছে। যদিও ফুটবল ক্যারিয়ারটা ইংল্যান্ড জাতীয় দলের হয়েই গড়ার ইচ্ছা এ ডিফেন্সিভ মিডফিল্ডারের। কিন্তু ইংল্যান্ডে যদি সুযোগ না মেলে তখন বাংলাদেশকে বিবেচনায় রাখবেন বলে জানালেন হামজা।

হামজার জন্ম ইংল্যান্ডে। তবে বাঙালি পরিবারে জন্ম হওয়ার সুবাদে বাংলার আলো-বাতাস সঙ্গী করে বড় হয়েছেন। বাংলাদেশে আসা হয়েছে প্রায় ২০ বার। করোনাকালে থমকে গিয়েছে বিশ্ব। ইংল্যান্ডের অবস্থা তো খুবই ভয়াবহ। এর মধ্যেই চলছে অনুশীলন ও জীবনযাপন।

এক সাক্ষাতকারে বাংলাদেশ নিয়ে নিজ ভাবনার কথা বললেন হামজা। তার কথায় আশাবাদী হতে পারেন দেশের ফুটবল ভক্তরা। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই ফুটবলার বলেন, ‘আমি আগে ইংল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখি। আমি আরও দুই বছর চেষ্টা করবো ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নেয়ার। পরে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাববো।’

এ বছর বাংলাদেশ ঘুরে যাওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু করোনার কারণে আসতে পারেননি। আগামী বছর মাতৃভূমি ঘুরে দেখে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সিলেটের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট এলাকার সম্ভ্রান্ত দেওয়ান পরিবারের ছেলে হামজা। মা বাংলাদেশি, পিতা গ্রানাডিয়ান।

২০১৬-১৭ মৌসুমে লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে অভিষেক হামজার। এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলেছেন। এর মধ্যে চলতি মৌসুমেই ১৬ ম্যাচ। একটি গোল করেছেন তিনি। সেটি গত জানুয়ারিতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা