বিনোদন

ঈদেও খুলছে না কোন প্রেক্ষাগৃহ

বিনোদন প্রতিবেদক

হল মালিকরা সারা বছর অপেক্ষা করেন দুটি ঈদ মৌসুমের জন্য। কারণ ঈদের অবকাশকালীন সময়ে সিনেমা হলগুলো হয়ে ওঠে বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু সব ক্ষেত্রের মতো এখানেও বাধ সেধেছে করোনা।

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও সিনেমা হল খুলতে ঐক্যবদ্ধ হয়েছিলেন মালিকপক্ষের একাংশ। কয়েক দফা বৈঠকও করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। সর্বশেষ ১৭ মে প্রদর্শক সমিতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসক আব্দুল আউয়ালের সঙ্গে আলোচনাও হয়।

তবে গতকাল ১৮ মে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ঈদেও বন্ধ থাকবে দেশের সবকয়টি প্রেক্ষাগৃহ।

খোঁজ নিয়ে জানা যায়, মধুমিতা হলের অফিসে রবিবারে বৈঠক করেন হল মালিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি ছিল, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে হল চালু রাখার।

বৈঠক শেষে তারা জানান, ‘ঈদটাই হলো হল মালিকদের বেঁচে থাকার অবলম্বন। অনেক মালিকই এখন প্রায় নিঃস্ব। তাই আমরা চেয়েছিলাম, পুরনো ছবি হলেও হলটা যেন চালু থাকে। তবে করোনার কারণে সরকারের তরফ থেকে হল বন্ধ রাখার নির্দেশ এসেছে। আমরা সে সিদ্ধান্তকে সম্মান জানিয়েই এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঈদুল ফিতরে সব হল বন্ধ থাকছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা