বাণিজ্য

অভাবনীয় অফার নিয়ে তানিশ ফ্যাশনের যাত্রা  শুরু

নিজস্ব প্রতিবেদক: বৈচিত্র্যময় ফ্যাশনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু হলো নতুন ফ্যাশন ব্রান্ড ‘তানিশ ফ্যাশন’র। গত ১৭ নভেম্বর রাজধানীর কনকর্ড আর্কেডিয়া শপিংমলে তাদের প্রথম আউটলেট উদ্ভোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এই ফ্যাশন হাউসের। এই উপলক্ষ্যে সন্ধায় বর্ণিল আয়োজনের মাধ্যমে কেক এবং ফিতা কেটে তাদের প্রথম আউটলেট শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ডা. মনোয়ার হোসেন, মাসুদ অ্যান্ড কোম্পানি লিমিটেড’র চেয়ারপার্সন আলহাজ্ব লাভলী মাসুদ, তানিশ ফ্যাশন এর স্বত্বাধিকারী এবং মাসুদ অ্যান্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম ইফতেখার মাসুদ আলভী, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী ও তানিশ ফ্যাশন এর অংশীদার সাদ জামান।

কনকর্ড আর্কেডিয়া শপিংমল এর সহ সভাপতি জনাব মো. আল আমিন, রোটারি ক্লাব অফ ধানমন্ডি সেন্ট্রাল এর সভাপতি ও ব্রাইট পাওয়ারটেক লিমিটেড এর চেয়ারম্যান জনাব সাঈদূল হক সাদী, রোটারি ক্লাব অফ ধানমন্ডি সেন্ট্রাল এর সাবেক সভাপতি এবং ব্রাইট পাওয়ার টেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচাল জনাব শফিউল আলম উজ্জ্বল।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন তানিশ ফ্যাশন এর জেনারেল ম্যানেজার মেহেদী হাসান, তানিশ ফ্যাশন এর ডিজাইনার মেহনাজ আফরোজ, হেড অফ ব্রান্ড এণ্ড মার্কেটিং ইমরান হোসাইন, আইটি বিভাগের প্রধান আন-নূর ওমায়ের । এছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন যে, তানিশ ফ্যাশন দেশের ফ্যাশন জগতে নতুন ভূমিকা রাখতে সক্ষম হবে তার পণ্যের গুনগুত মান বজায় রেখে এবং যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের পোষাকের মাধ্যমে রুচিশীল ও ফ্যাশন সচেতন মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা তানিশ ফ্যাশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এখানে মেয়েদের পোষাকের আধিক্য থাকলেও ছেলেদের পাঞ্জাবি এবং এক্সক্লুসিভ কটির কালেকশন রয়েছে, এছাড়া মেয়েদের থ্রি পিস, টপস, গাউন, লং গাউন, কটি, লেহেঙ্গা, হিজাব সহ সকল ধরনের পোষাক পাওয়া যাবে। তাছাড়া বিয়ে, জন্মদিন, এনিভার্সারি সহ বিভিন্ন অনুষ্টানের জন্য কাস্টমাইজড ড্রেসের অর্ডার নেওয়া হয়, যা তাদের নিজস্ব ডিজাইনার দ্বারা ডিজাইন করা এবং নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়। সেইসাথে মেয়েদের আনুষাঙ্গিক জুয়েলারি এবং এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন রয়েছে। যা ১৫% ছাড়ে ক্রয় করতে পারবেন ক্রেতারা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা