বাণিজ্য

সূচকের ব্যাপক উত্থানে চাঙ্গা পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১০ নভেম্বর) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, বুধবার (১০ নভেম্বর) ডিএসইতে ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৫৬ কোটি ২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়েছে।

বুধবার (১০ নভেম্বর) ডিএসইতে মোট ৩৭৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৬, দর কমেছে ৪২ এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭ কোম্পানির।

বুধবারের বাজার চিত্র পর্যালোচনায় দেখা যায়, সিএসইতে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৬০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা