ধামাকার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসীম উদ্দীন চিশতি
বাণিজ্য

১১৬ কোটি টাকা নিয়ে উধাও, মানি লন্ডারিং মামলা

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা’ শপিংয়ের মালিক এসএমডি জসীম উদ্দিন চিশতীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বনানী থানায় মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। জসীম ছাড়াও চারজন এবং তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জসীম প্রথমে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামে প্রতিষ্ঠানের নিবন্ধন ও ট্রেড লাইসেন্স নেন। পরে ‘ধামাকা’ শপিং নামে প্রতিষ্ঠানের নামে অনলাইনে বিভিন্ন পণ্যের লোভনীয় অফার দেন। একইসঙ্গে ভার্চ্যুয়াল সিগনেচার কার্ড বিক্রির প্রলোভন দেখান গ্রাহকদের। এভাবে ৮০৩ কোটি টাকা আদায় করেন গ্রাহকদের থেকে। এখান থেকে ১১৬ কোটি ৬৮ লাখ টাকা আসামিরা তাদের অন্য প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে সরান। তদন্তে নেমে আসামিদের মানি লন্ডারি আইনে অপরাধের তথ্য পেয়েছে সিআইডি।

আসামিরা হলেন- সাইদা রোকসানা খানম (ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের এমডির জসীম উদ্দিনের স্ত্রী), জসীম উদ্দিনের তিন ছেলে তাশফির রেদোয়ান চিশতী (প্রতিষ্ঠানের চেয়ারম্যান), নাজিমউদ্দীন আসিফ (ব্যবস্থাপনা পরিচালক), মাশফিক রেদোয়ান চিশতী (পরিচালক) এবং সাফওয়ান আহমেদ (পরিচালক)।

সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, সিআইডি প্রথমে ‘ধামাকা’র বিরুদ্ধে অনুসন্ধান চালায়। প্রতিষ্ঠানটির মালিকদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তথ্য পাওয়ার পর মামলা করা হয়। তদন্তের পর্যায়ে মামলার আসামিদের গ্রেপ্তার করা হবে।

সিআইডি কর্মকর্তারা জানান, ধামাকা গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৫ লক্ষাধিক গ্রাহকের থেকে অর্থ সংগ্রহ করে। ধামাকা এই সমেয়র মধ্যে অস্বাভাবিক কম মূল্যে রেফ্রিজারেটর, মোটরসাইকেল, মুঠোফোন, টেলিভিশনসহ নানান পণ্য সরবরাহের প্রলোভন দেখায়। তারা তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রাহকদের থেকে ৮০৩ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৬৩ টাকা নিয়েছে।

সিআইডি কর্মকর্তারা আরও জানান, প্রথম দিকে কিছুসংখ্যক গ্রাহককে সামান্য কিছু পণ্য সরবরাহ করে ‘ধামাকা’। এগুলো প্রচার করে গ্রাহককে আকৃষ্ট করা হয়। পরে তাদের পণ্য সরবরাহ না করে প্রতিষ্ঠানটি প্রতারণা করে। অন্যদিকে ৬০০ সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার নামে ২০০ কোটি টাকার পণ্য গ্রহণ করে মূল্য পরিশোধ না করেও প্রতারণা করে ধামাকা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা