বাণিজ্য

ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডে স্মার্টফোন অফার

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রয়েছে ভিসা-ব্রান্ডযুক্ত ডুয়্যাল কারেন্সি প্রিপেইড কার্ড। প্লাস্টিক ও ভার্চুয়াল (সেলফিন) দুই ফরম্যাটের এ কার্ড ব্যাংকে অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যায়। এ কার্ড দিয়ে টাকা ও বিদেশি মুদ্রায় লেনদেন করা যায়, দেশি-বিদেশি যেকোন ই-কমার্স সাইটে পেমেন্ট দেয়া যায়।

এছাড়া বিশ্বের যেকোন দেশ থেকে ভিসা ডিরেক্ট সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক রেমিট্যান্স ও ফ্রিল্যান্সিংয়ের পেমেন্ট গ্রহণ করা যায়। এখন ইসলামী ব্যাংকের ডুয়্যাল কারেন্সি প্রিপেইড কার্ডে বিদেশি মুদ্রায় সর্বোচ্চ লেনদেনকারীরা পাবেন স্মার্টফোন। আর ডুয়্যাল কারেন্সি বা বিদ্যমান সেলফিন প্রিপেইড কার্ডে বিদেশ থেকে রেমিট্যান্স বা পেমেন্ট জমা হলে পাওয়া যাবে ১% ক্যাশব্যাক। এ অফার ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে।

ইসলামী ব্যাংকের ডুয়্যাল কারেন্সি প্লাস্টিক প্রিপেইড কার্ড যেকোন শাখা/উপশাখা থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করা যাবে। আর সেলফিন ব্যবহারকারীরা তাদের অ্যাপ থেকে রিকোয়েস্ট পাঠিয়ে একটি অতিরিক্ত ডুয়্যাল কারেন্সি কার্ড নম্বর (ভার্চুয়াল কার্ড) নিতে পারবেন। তবে ডুয়্যাল কারেন্সি লেনদেনের জন্য শাখার মাধ্যমে পাসপোর্ট এনডর্সমেন্ট করিয়ে নিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিদেশি মুদ্রা ব্যবহারের সীমা-প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ ডলার ও বছরে ১২ হাজার ডলার প্রযোজ্য।

প্রিপেইড কার্ড ছাড়াও ইসলামী ব্যাংকের রয়েছে ভিসা ও মাস্টারকার্ড ব্রান্ডের খিদমাহ (ক্রেডিট) ও ডেবিট কার্ড। এসব কার্ড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন হাসপাতাল সার্ভিস, ইলেকট্রনিকস পণ্য, পোশাক, হোটেল-রেস্টুরেন্ট, টুরিস্ট সার্ভিস ও এয়ার টিকেটের বিল পরিশোধে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ০% ইএমআই সুবিধা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা