বাণিজ্য

আইসিএমএবি’র নতুন পাঠ্যসূচি 

নিজস্ব প্রতিবেদক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর নতুন পাঠ্যসূচি উন্মুক্তকরণ উদযাপন বুধবার ৮ সেটেম্বর অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি’র ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো: নজিবুর রহমান প্রধান অতিথি এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর প্রেসিডেন্ট এবং আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইসিএমএবি’র নতুন পাঠ্যসূচি বাস্তবভিত্তিক এবং ৪র্থ শিল্পবিপ্লবের আঙ্গিকে দেশিয় পেশাজীবীদের পেশাগত হিসাব, অডিটিং এবং কর্পোরেট ব্যবস্থাপনা বিষয়ে আর্ন্তজাতিকমানে গড়ে তোলা। দেশের সরকারি-বেসরকারি অর্থায়নে নতুন পাঠ্যসূচি যোগ্য ব্যবস্থাপক তৈরিতে ভূমিকা রাখবে। এই পাঠ্যসূচির আলোকে শিক্ষা ও প্রশিক্ষণ জাতীয় এবং আর্ন্তজাতিক বাজারে চাকরির ক্ষেত্র তৈরি করবে।

আইসিএমএবি প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এফসিএমএ এর সভাপতিত্বে আইসিএমএবি’র ফেলো সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ পাঠ্যসুচির উপর প্রবন্ধ উপস্থাপন করেন।

মোঃ নজিবুর রহমান নতুন পাঠ্যসুচি সময়মত সম্পন্ন করার জন্য আইসিএমএবি’র নেতৃত্বকে অভিনন্দন জানান। আইসিএমএবি এর নতুন পাঠ্যসূচি ছাত্রদের উন্নয়নের সাথে সাথে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন। তিনি পুঁজিবাজারের পুন:উন্নয়নে বিএসইসি এবং আইসিএমএবি এর মধ্যে নতুন অংশিদারিত্ব স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি সিএমএদের পেশাগত মূল্যবোধের আলোকে কাজ করার উপদেশ দেন যাতে, অতীতের নিরীক্ষা ক্ষেত্রে অপ্রত্যাশিত বিষয়গুলোর পুনরাবৃত্তি না ঘটে।

আইসিএমএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট এ এস এম শায়খুল ইসলাম এফসিএমএ এবং জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ অনুষ্ঠান বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। সহ-সভপতি মো: মামুনুর রশিদ এফসিএমএ স্বাগত বক্তব্য এবংঅপর ভাইস প্রেসিডেন্ট মো: মনিরুল ইসলাম এফসিএমএ অংশগ্রহণকারী সম্মানিত বক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিল সদস্য মো: আলী হায়দার চৌধুরী এফসিএমএ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা