বাণিজ্য

১৬ আগস্ট থেকে অনলাইন পণ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ আগস্ট থেকে দ্বিতীয়বারের মতো খুলনায় শুরু হতে যাচ্ছে ‘বিসিক অনলাইন পণ্যমেলা-২০২১’। বিসিক খুলনা জেলা কার্যালয় মেলাটির আয়োজন করবে। মেলায় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রির সুযোগ পাবেন। বিসিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৬ আগস্ট শুরু হওয়া মেলা চলবে ৩০ আগস্ট পর্যন্ত। মেলার প্রথম দিন সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

‘বিসিক আঞ্চলিক কার্যালয় খুলনা’র উপ-মহাব্যবস্থাপক আবির হোসেন বলেন, ‘মেলায় স্টল বরাদ্দের জন্য কোনো ফি নেই। উদ্যোক্তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ মেলার আয়োজন করা হয়েছে।’

মেলায় স্টল বরাদ্দ নিতে চাইলে আগ্রহী উদ্যোক্তারা লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে বিসিক।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা