বাণিজ্য

দিনের শুরুতে তিনশ' কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরু হলেও আধঘণ্টার মধ্যে চিত্র বদলে গেছে।

প্রথম ২০ মিনিটের লেনদেনের সময় পার হতেই দাম বাড়ার তালিকা থেকে পতনের তালিকায় নাম লেখায় একের পর এক প্রতিষ্ঠান। এতে প্রথম আধঘণ্টার লেনদেনে সবকটি মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়েছে। তবে ভালো অবস্থানে রয়েছে লেনদেনের গতি।

প্রথম আধঘণ্টার লেনদেনেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় তিনশ কোটি টাকার লেনদেন হয়েছে। বিপরীতে প্রধান মূল্যসূচক কমেছে ১৯ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ঋণাত্মক হয়ে পড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের প্রথম আধঘণ্টায় সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। তবে দাম কমার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

গত কয়েক কার্যদিবসের মতো এদিনও লেনদেনের শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে যায়।

প্রথম ১০ মিনিট বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় সূত্রটি বাড়ে ১৩ পয়েন্ট। আর ২০ মিনিটের লেনদেনে বাড়ে ১০ পয়েন্ট।

তবে প্রথম ২০ মিনিটের লেনদেন পার হতেই বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমতে থাকে। সময়ের সঙ্গে দাম কমার পাল্লা ভারী হচ্ছে।

এতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩০ মিনিটের লেনদেনে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ৫ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৫ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৩টির। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৯০ কোটি ৮৬ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১১৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা