সংগৃহীত ছবি
বাণিজ্য

ইসলামী ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সচিবালয়ে হাসান আরিফের জানাজা

শুক্রবার (২০ ডিসেম্বর) বরিশালের একটি হোটেলে এই মিটিং অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি ব্যাংকের কল্যাণমূখী সেবার প্রসারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সাথে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। শরীয়াহ’র উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন : ভূমি উপদেষ্টার প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ সারোয়ার মোস্তাফা আবুল উলায়ী ও আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রউফ বক্তব্য দেন।

বরিশাল অঞ্চলের ১৪টি শাখার ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং ১৪টি উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা