সংগৃহীত ছবি
বাণিজ্য

বাড়ছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা ৩ সপ্তাহ ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। এ সময় বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সংস্থার অভিযানে এর উল্টো প্রভাব পড়েছে। এতে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারদর।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি

এ সময় বাজারে বিভিন্ন সংস্থার অভিযানের ফলে প্রভাব পড়েছে ডিমের দামে। এতে না কমে উল্টো ১ দিনেই ২০ টাকা বেড়ে ডজন (১২ পিস) হয়েছে ১৮০ টাকা।

এদিকে, বাজারে বেশিরভাগ সবজির দাম বাড়তি। আজ বেগুন কেজি প্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ (৪০০-৫০০) টাকা। এরই সুযোগে বেড়েছে মাছ-মুরগীসহ অন্যান্য পণ্যের দামও। এ সময় বাজারে ব্রয়লার কেজি প্রতি (২০০-২২০) টাকা, সোনালী মুরগী বিক্রি হচ্ছে (৩০০-৩৩০) টাকা।

এমত অবস্থায় বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। তারা জানায়, আগে দেশে নিম্ন মধ্যবিত্তরা মাছ ও মুরগি না কিনে শাকসবজি বেশি কিনত। তবে এখন তো দেখছি মাছ ও মুরগির চেয়ে সবজির দাম আরও বেশি।

আরও পড়ুন: কমেছে ডিমের দাম

বিক্রেতারা জানায়, উৎপাদন এলাকায়ও সবজি দর চড়া। এ সময় বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। তবুও দেশের মোকামগুলোতে সরবরাহ অনেকটাই কম। কিন্তু কিছুদিনের মধ্যে দাম কমতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা