সংগৃহীত ছবি
বাণিজ্য

এলপিজির দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এই বার ১১ টাকা বাড়িয়েছে ১,৩৭৭ টাকা হয়েছে। কিগত জুলাই মাসে এর দাম ছিল ১,৩৬৬ টাকা।

রোববার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দাম ঘোষণা করে। তার আগে টানা ৩ মাস কমার পরে ১২ কেজি সিলিন্ডারে ৩ টাকা বেড়েছিল গত জুলাই মাসে।

আরও পড়ুন: রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বিইআরসি থেকে পাঠানো ১ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত এই নতুন দর রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। নতুন এ দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৪.৭৯ টাকা, যা গত জুলাই মাসেও ছিল ১১৩.৮৬ টাকা। এই হিসাবেই বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে এবং গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটার অটো গ্যাসের দাম ৬৬.২১ টাকা, যা এত দিন ছিল ৬২.৭০ টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ আসছে পর্দায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে...

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

‘​হিমালয়কন্যা’খ্যাত দেশের সর্ব উত্তরের...

৪০০ রানের গর্জন, ১৬৮-তে আর্তনাদ, ওয়ান্ডারার্সে টাইগারদের পতন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ দিনের গল্পটা শুরু হয়েছিল বাংলা...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা