টেকলাইফ

গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি উন্মোচন করলো স্যামসাং

বিজ্ঞপ্তি: এসেছে নতুন বছর। নতুন বছরে গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এলো স্যামসাং। প্রতিষ্ঠানটি ৬-৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে।

গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি স্যামসাংয়ের নতুন ফোন। শক্তিশালী পারফরমেন্সের ফোনটিতে থাকছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি-ও ডিসপ্লে এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এর মাধ্যমে গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ব্যবহারকারীদের দিবে ফোন ব্যবহার ও কনটেন্ট উপভোগের অনন্য অভিজ্ঞতা। ১৭৭ গ্রাম ওজনের এ ফোনটি ওজনে বেশ হালকা।

অক্টাকোর প্রসেসরের গ্যালাক্সি এস২১ এফই ডিভাইসের মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে। ক্যামেরাপ্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা, এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস এফ/২.২ সেলফি শ্যুটার, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজড ৩x টেলি ক্যামেরা। এ ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা, যা দিয়ে ব্যবহারকারীরা দুই দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পারবেন।

৮ জিবি র‍্যাম ও ১৩২ জিবি রমের গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ডিভাইসটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় মূল্য ৬৪,৯৯৯ টাকায়। ক্রেতারা এক্সপো চলাকালীন সময়ে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। ফোনটি প্রি-অর্ডারকারীরা পুরস্কার হিসেবে বিনামূল্যে বাডস+ পাবেন। এক্সপো থেকে ফোনটি প্রি-অর্ডার করলে ক্রেতারা এক্সচেঞ্জ বোনাস হিসেবে ৫০০০ টাকা (পুরনো ডিভাইসের এক্সচেঞ্জ ভ্যালু বিবেচনা করে) উপভোগ করতে পারবেন। ০% ইন্টারেস্টে ( সিটি ব্যাংক, লংকা বাংলা কাস্টমারস) ১৮ মাসের ইএমআই সুবিধায় ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা ০% ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন। একইসঙ্গে ক্যাশব্যাক অফারে ২০০০ টাকা পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অফ বিজনেস মুয়ীদুর রহমান বলেন, ‘স্মার্টফোন এক্সপোতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উন্নত প্রযুক্তির সুবিধাসম্পন্ন ডিভাইস যারা ব্যবহার করতে চান তাদের জন্যই আমরা সর্বাধুনিক ফাইভজি ফোন গ্যালাক্সি এস২১ এফই উন্মোচন করেছি। তাদের ফোন কেনার অভিজ্ঞতাকে উপভোগ্য করতে এসব অফার ও ছাড় সুবিধা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা