-ফাইল ছবি
টেকলাইফ

মোটরসাইকেলের ঝাঁকিতে আইফোনের ক্ষতি হয়

আন্তর্জাতিক ডেস্ক: কুপার্টিনোর টেক জায়ান্ট অ্যাপল সংস্থাটি বলছে, আইফোন নিয়ে বাইক চালালে ক্ষতি হতে পারে ফোনের। খারাপ হয়ে যেতে পারে ক্যামেরা। মূলত হাই-পাওয়ার বাইকের ইঞ্জিন থেকে ভাইব্রেশনের কারণে স্মার্টফোনের ক্যামেরা ড্যামেজ হতে পারে।

ব্যবহারকারীদের পরামর্শ হিসেবে বলা হয়েছে, তারা যেন মোটরসাইকেলের হ্যান্ডেলবার বা চ্যাসিস ধরনের কোন কিছুর সঙ্গে তাদের স্মার্টফোন সংযুক্ত না করেন। কেন না, এতে ফোনে ব্যবহৃত অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস) সরাসরি ভাইব্রেশনের সংস্পর্শে চলে আসবে। তবে রাইডাররা লো-পাওয়ার ডিভাইজ যেমন, মোপেড বা ইলেকট্রিক স্কুটি চালানোর সময় অনায়াসেই স্মার্টফোন ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ড্যামেজের সম্ভাবনা অনেকটাই কমে যায়।

আইফোনের এই দুই ফিচারের সঙ্গে যুক্ত থাকে জায়রোস্কোপ কিংবা ম্যাগনেটিক সেনসর। ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে ফোন নড়ে গেলেও ভাইব্রেশনে যাতে সমস্যা না হয়, সেজন্য এই জায়রোস্কোপ কিংবা ম্যাগনেটিক সেনসর থাকে। সাধারণত ছবি তোলার সময় ফোন নড়ে গেলে ছবি ঝাপসা বা ব্লার হয়ে যায়। কিংবা কেঁপে যায়।

এইসব সমস্যা এড়ানোর জন্য অনেক আইফোনে থাকে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এখানে থাকে জায়রোস্কোপ সেনসর। এর সাহায্যে ছবি তোলার সময় অসাবধানতায় ফোন কেঁপে গেলেও ছবি ঝাপসা হয় না। সূত্র : ম্যাকরিউমার্স ও দ্য ভার্জ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা