সংগৃহীত
খেলা

সাকিব-মাশরাফিকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক: বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করছেন না সাকিব আল হাসান। এদিকে সিল্টে স্ট্রাইকার্সের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও টস করেননি। তার হয়ে টস করেছেন মুশফিকুর রহিম। টস জিতেছেন ফরচুন বরিশালের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন : খুলনাকে হারালো ঢাকা

আজ (শনিবার) সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সাকিবের বদলে ফরচুন বরিশালের অধিনায়ক মিরাজ। প্লেয়ার্স লিস্টে মিরাজকেই ক্যাপ্টেন দেখানো হয়েছে।

খটকাটা প্রথম লাগলো, যখন সাকিবের বদলে টস করলেন মিরাজ। তখনই প্রেসবক্সে গুঞ্জন, তবে কি সাকিব অধিনায়কত্ব করবেন না? শেষ পর্যন্ত দেখা গেলো, সাকিব নয়, মিরাজের পাশে অধিনায়ক লিখা।

এদিকে সিল্টে স্ট্রাইকার্সের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও টস করেননি। তার হয়ে টস করেছেন মুশফিকুর রহিম। যদিও প্লেয়ার্স লিস্টে অধিনায়ক হিসেবে মুশফিকের নাম নেই। তবে অধিনায়কের পক্ষে মাশরাফির সই আছে।

আরও পড়ুন : বড় জয়ে শুরু রংপুরের

মাশরাফি দলে আছেন। তারপরও কেন টস করেননি? তাৎক্ষণিকভাবে সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন জাগো নিউজকে জানিয়েছেন, 'মাশরাফি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টুঙ্গিপাড়া গিয়েছিলেন। তার তৈরি হতে সময় লাগে, অনেক ব্যান্ডেজ পরতে হয়। তাই তৈরি হতে পারেননি টসের আগে। সে কারণেই মুশফিককে টস করতে পাঠানো হয়েছে।'

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা