ফাইল ছবি
খেলা

বিসিবির বৈঠক দুপুরে

ক্রীড়া প্রতিবেদক: দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যস্ততা থাকাটেই স্বাভাবিক। যদিও কালেভদ্রে দেখা যাওয়া বিসিবি অফিশিয়ালদের হঠাৎ ডাকা হয়েছে বৈঠকে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে হবে এই বৈঠক।

দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে এই বৈঠকের। চলমান পরিচালনা পর্ষদের ১২তম বৈঠক এটি। যদিও কী বিষয়ে আলোচনা হবে এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

তবে আলোচনার মূল ইস্যু বিসিবির আসন্ন নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহেই এই কাজ সেরে ফেলতে চাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আজকের বৈঠকের পরই নির্ধারিত হতে পারে নির্দিষ্ট তারিখ।

চূড়ান্ত হবে বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন সভাপতি হিসেবে থাকছেন কি না বিষয়টিও। শোনা যাচ্ছে বিসিবি সভাপতি হলেও এবার নির্দিষ্ট কোনো প্যানেলের হয়ে তার নির্বাচন করার সম্ভাবনা কম।

আ হ ম মুস্তফা কামাল আইসিসিরি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২০১২ সালে শূন্য হয়ে যায় বিসিবি সভাপতির পদ। তখন সরকার নাজমুল হাসান পাপনকে সভাপতি হিসেবে মনোনোয়ন করেন। এরপর থেকেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ কর্তা ব্যক্তি তিনি। সর্বশেষ ২০১৭ সালে নির্বাচন হয়েছিলো এই পদের জন্য।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা