খেলা

নিউজিল্যান্ডের পথেই হাঁটলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক: দুঃখের সংবাদ যেনো কমছেই না পাকিস্তান ক্রিকেটের। একের পর এক দেশ নিজেদের গুটিয়ে নিচ্ছেন তাদের থেকে। খেলা শুরু হওয়ার ২০ মিনিট আগে পাকিস্তান ছেড়েছে নিউজিল্যান্ড দল। তাতে শঙ্কা জন্মেছিলো ইংল্যান্ড দলের সফর ঘিরে। সেই শঙ্কাই বাস্তবে রূপ নিলো। অক্টোবরের পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সোমবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আনুষ্ঠানিক এই ঘোষণা দিয়েছে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শুধু পুরুষ ক্রিকেট দল, ইংলিশ মেয়েদেরও যাওয়ার কথা ছিলো পাকিস্তান সফরে। ছেলেদের মতো মেয়েদের সফরও বাতিল করেছে ইসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো ইংল্যান্ড দলের। রাওয়ালপিন্ডিতে ম্যাচ দুটির সূচি ছিলো ১৩ ও ১৪ অক্টোবর। কিন্তু ইসিবির ঘোষণায় সিরিজের ইতি ঘটলো। নিউজিল্যান্ড দলের সফর বাতিল করার পরই শঙ্কা জন্মে, ইংল্যান্ডও হয়তো পাকিস্তানে যাবে না। শেষ পর্যন্ত তা-ই হলো।

নিরাপত্তা হুমকিতে রাওয়ালপিন্ডির প্রথম ওয়ানডের ঠিক আগমুহূর্তে সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কিউইদের সঙ্গে যে সিকিউরিটি সার্ভিস যুক্ত, ইসিবিও তাদের সঙ্গে কাজ করে। তারপরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের প্রত্যাশা ছিলো ইংল্যান্ড সফরে আসবে।

ইংলিশ ছেলেদের দুটি টি-টোয়েন্টি, আর মেয়েদের তিনটি ওয়ানডে খেলার কথা ছিলো পাকিস্তানে। সিরিজ দুটি বাতিল করে ইসিবির বিবৃতি, অক্টোবরের সফর থেকে দুই দলকে (ছেলে ও মেয়ে) প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কারণ হিসেবে ‘ওই অঞ্চলে নিরাপত্তা শঙ্কা বাড়ার’ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তা ছাড়া কোভিড পরিস্থিতিতে লম্বা সময় খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয়ে রাখাটাও ঠিক হবে কিনা, সেই বিষয়টিও তারা আমলে নিয়েছে।

ইসিবি বিবৃতিতে জানিয়েছে, এই বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অক্টোবরে দুটি ম্যাচ খেলার কথা ছিলো পাকিস্তানে। একই সঙ্গে মেয়েদের একটা স্বল্প সফর যোগ করা হয়েছিলো। ইসিবি বোর্ড এই সপ্তাহান্তে ইংল্যান্ড মেয়েদের ও ছেলেদের ম্যাচগুলো নিয়ে আলোচনা করেছে। এবং আমরা নিশ্চিত করছি, অক্টোবরের সফর থেকে দুটো দলকেই প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পাকিস্তান ক্রিকেটের জন্য এই সফর বাতিল কতটা ধাক্কার, বুঝতে পারছে ইসিবি, আমরা জানি এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য হতাশার। গত দুই গ্রীষ্মে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডে তাদের সমর্থন শক্তিশালী বন্ধুত্বের জায়গা তৈরি করেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত।

দীর্ঘ ১৬ বছর পর আবারও পাকিস্তান সফরে যাওয়ার সূচি ছিলো ইংল্যান্ড দলের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড সিরিজও বাতিল হলো। বলার অপেক্ষা রাখে না, ভালো নেই পাকিস্তানের ক্রিকেট!

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে দূরে ছিলো পাকিস্তান। সেই জটিলতা কাটিয়ে ২০১৭ সালে বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করেছিলো পাকিস্তান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা