খেলা

প্লে-অফের আশা টিকিয়ে রাখলো হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক : দুবাইয়ে স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা টিকিয়ে রাখলো ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় রাজস্থান আর হায়দরাবাদের লড়াইয়ের চেয়ে বড় বিষয় ছিল সাবেক দুই অসি অধিনায়ক ও সহ-অধিনায়কের লড়াই। স্মিথ যখন অসি অধিনায়ক ছিলেন, তখন সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। দুই সতীর্থের লড়াইয়ে যে জিতে কে হারে সেটাই ছিল দেখার। অবশেষে স্মিথকে হারিয়ে দিলেন ওয়ার্নার।

পয়েন্ট টেবিলে অবস্থানটা খুব বেশি শক্ত-পোক্ত নয়। তবে, আজ যদি রাজস্থানের কাছে হেরে যেতো হায়দরাবাদ, তাহলে নিশ্চিত বলা যায়, টুর্নামেন্ট থেকেই হয়তো ছিটকে যেতো তারা। রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে একই কাতারে উঠে এলেও রান রেটের ব্যবধানে ৫ নম্বরে রয়েছে ওয়ার্নারের দল। সমান ৮ পয়েন্ট রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসেরও।

দুবাইয়ে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য কিছুটা বিপদে পড়েছিল হায়দরাবাদ। ৪ রান করে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। ১০ রান করে বিদায় নেন জনি বেয়ারেস্টও। ১৬ রানের মাথায় দলের সেরা দুই ব্যাটসম্যানকে হারিয়ে যখন দুশ্চিন্তায় শেষ হায়দরাবাদ শিবির, তখনই ঘুরে দাঁড়ায় মানিস পান্ডে এবং বিজয় শঙ্কর জুটি।

এই দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৪০ রানের জুটি। ৪৭ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন মানিস পান্ডে। ৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৮টি। বিজয় শঙ্কর অপরাজিত থাকেন ৫১ বলে ৫২ রানে। ৬টি বাউন্ডারি মারলেও একটিও ছক্কা নেই তার ইনিংসে। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন তারা দু’জন।

জোফরা আরচার একাই নেন হায়দরাবাদের ২ উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান। ৩৬ রান করেন সাঞ্জু স্যামসন। ৩০ রান করেন বেন স্টোকস। রায়ান পারাগ ২০ এবং স্মিথ করেন ১৯ রান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা