খেলা

আমাকে ফুল নয়, একটি ট্রফি দাও : সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক : একটানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের সাবেক ফুটবল তারকা কাজী মো. সালাউদ্দিন। গেল ৩ অক্টোবর বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় দল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। নতুন ফুটবল মৌসুম নিয়ে নিজেদের কিছু দাবি নিয়ে নির্বাচনের পর কথা বলবেন-তা আগেই কাজী মো. সালাউদ্দিনকে বলে রেখেছিলেন ফুটবলাররা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ৩৫ জনের মতো ফুটবলার কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের দাবিগুলো পেশ করেছেন। পরিত্যক্ত মৌসুমের পাওনা, নতুন মৌসুমের পারিশ্রমিক-এমন ছয়টি বিষয় লিখিতভাবে বাফুফের সভাপতির কাছে লিখিতভাবে উপস্থাপন করেছেন আশরাফুল-সোহেল রানারা।

ফুটবলাররা যখন কাজী মো. সালাউদ্দিনের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান তখন দেশের সর্বকালের সেরা ফুটবলার বাফুফে সভাপতি বলেছেন, ‘তোমরা আমাকে ফুল নয়, একটি ট্রফি দাও। বিজয়ের পর আজ তোমরা ফুল নিয়ে এসেছো। যদি ট্রফি জিতে আমার হাতে দিতে পারো তাহলে এর চেয়ে বেশি খুশি হবো।’

এখন থেকে ফুটবল পরিচালনায় আরও কঠোর হবেন উল্লেখ করে বাফুফে সভাপতি খেলোয়াড়দের বলেছেন, ‘তোমাদের কথাগুলো শুনলাম। আমি একটা কথা বলবো। ফুটবলের উন্নয়নের জন্য আমার যত কঠোর হতে হয় হবো। সবকিছু নিয়মের মধ্যেই চলবে। তোমাদের মাঠে ভালো খেলতে হবে। তোমরা ভালো রেজাল্ট করলেই ফুটবলের উন্নতি চোখে পড়বে।’

২০১৯-২০ ফুটবল মৌসুম করোনাভাইরাসের কারণে মাঝপথে পরিত্যাক্ত হওয়ার পর খেলোয়াড়দের দেনা-পাওনা নিয়ে কি হবে সে বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রফেশনাল লিগ কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছিল ফুটবলারদের পুরোনো ক্লাবেই খেলতে হবে। আর পরিত্যক্ত মৌসুমে যার যে বেতন ছিলো ২০২০-২১ মৌসুমে হবে তার ২৫ ভাগ।

খেলোয়াড়দের দাবি ৬০ ভাগ এবং নতুন মৌসুমের দলবদল শুরুর আগেই ২০১৯-২০ মৌসুমের সব বকেয়া পরিশোধ করা। তবে বাফুফে সভাপতি ফুটবলারদের আশ্বস্ত করেছেন নতুন মৌসুমে তাদের পারিশ্রমিক পরিত্যক্ত মৌসুমের ৪০ ভাগ করে দেয়ার। বৃহস্পতিবার বিকেলে লিগ কমিটির সভা আছে। সেখানেই সব কিছু চূড়ান্ত হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা