সংগৃহীত ছবি
জাতীয়

প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আজিম নামে আরও এক যুবক আহত হয়েছেন।

আরও পড়ুন: প্যারিস খালে স্বেচ্ছাসেবীদের অভিযান

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের বন্ধু শাওন জানান, শাহীন ও আজিম দু’জনে বন্ধু। শাহিন পেশায় বাইক মিস্ত্রি ও আজিম মোটরসাইকেলের পার্টস বিক্রি করে। তারা দু’জনেই বংশাল এলাকায় থাকে। সকালে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বের হলে হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে প্রাইভেটকারের ধাক্কায় দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়।

আরও পড়ুন: ৫০ বছর সময়টা আপেক্ষিক অর্থে বলেছি

তিনি আরও জানান, পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে শাহীনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজিম বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে শাহীন নামে এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে আহত অন্য যুবকের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা