সংগৃহীত ছবি
জাতীয়

৩৩ থানায় আসছে নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ ওসিকে বদলি করা হচ্ছে। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

আরও পড়ুন : ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বদলির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু-এক দিনের মধ্যে বদলির আদেশ হতে পারে।

আরও পড়ুন : ডেঙ্গু কাড়ল আরও ৩ প্রাণ

বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান হাফিজ আক্তার। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে যা যা করণীয় তার সবকিছুই করা হবে।

ছয় মাসের বেশি সময় দায়িত্ব পালন করেছেন– সারাদেশে এমন সব ওসিকে বদল করতে চায় ইসি। ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। এরপরই পুলিশের নীতিনির্ধারকরা কে কোন থানায় ছয় মাসের বেশি রয়েছেন, তাদের তালিকা তৈরি করা শুরু করেন। মহানগর, রেঞ্জসহ ইউনিটভিত্তিক পৃথক তালিকা করা হচ্ছে।

আরও পড়ুন : পেরুতে সশস্ত্র হামলায় নিহত ৯

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, ইসির নির্দেশনার আলোকে ডিএমপির বিভিন্ন থানায় যেসব ওসি ৬ মাসের বেশি দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা করা হয়েছে। রদবদলের প্রস্তাব অনুমোদনের জন্য ইসিতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন নির্দেশনা দিয়েছে ইসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা