সংগৃহীত ছবি
জাতীয়

দেশকে অকার্যকর করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি আবারও দেশকে অকার্যকর করতে চায়। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন : তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দল নয়, বিরোধী দল এখন জাতীয় পার্টি। তবে তারা এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন দল। দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে তারা।

আরও পড়ুন : লাহোরে জরুরি অবস্থা জারি

তিনি বলেন, তারা (বিএনপি) খুনি, তারা খ্রিষ্টান ধর্মের ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে বিভিন্ন সময়। বিদেশিদের মারে, মসজিদের ইমামদেরও হত্যা করেছে। সে কথা এ দেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদ-সন্ত্রাসের কথা ভুলেনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে আগে অনেক লোক অনেক কথা বলেছে। কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ায় আমরা শতভাগ না হলেও বলতে পারি ৮০ শতাংশ সফল। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন সেটি বাস্তবায়নও করেন।

আরও পড়ুন : নির্বাচনের ঘোষণা তৃণমূল বিএনপির

মেয়র আতিকুল ইসলামকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু গুলশান এলাকার জন্য এম স্মার্ট কাজ কইরেন না, আমাদের এলাকার দিকেও একটু দেইখেন। সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে চলাচলের কোনো জায়গা থাকে না। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

মেসির বিশ্বরেকর্ডে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল আর্জেন্টিনা। জর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা