ছবি : সংগৃহিত
জাতীয়

বিদেশিদের ষড়যন্ত্র কাজে আসবে না

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বরেছেন, বাংলাদেশ ধ্বংস করার জন্য বিদেশিদের ষড়যন্ত্র কাজে আসবে না। দেশ ধ্বংস হোক সেটা বিএনপি চাইবে না বলেও বিশ্বাস করেন তিনি।

আরও পড়ুন: শরীয়তপুরে আধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

বুধবার (১৬ আগস্ট) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আমরা শক্ত অবস্থানে আছি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শক্ত অবস্থানে থাকলে বিদেশি বিভিন্ন রকম ষড়যন্ত্র কাজে লাগবে না। আর আমরা যদি দেশবাসী ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ষড়যন্ত্র সেখানে কাজে লাগে যেখানে আভ্যন্তরীণ সংঘাত থাকে। আমাদের দেশে আভ্যন্তরীণ সংঘাত খুব কম। সুতরাং এখানে কিছু হবে না। আমরা দেশটা ধ্বংস করতে চাই না। আর বিএনপিও চাইবে না দেশটা ধ্বংস হোক।

আরও পড়ুন: বঙ্গবন্ধু বাঙালিকে অধিকার শিখিয়েছিলেন

তিনি আলাপকালে আফগানিস্তান, সিরিয়া এবং লিবিয়ার প্রসঙ্গ টেনে বলেন, যেখানে এগুলো হয়েছে (আভ্যন্তরীণ সংঘাত), মানুষের জন্য অমঙ্গল ডেকে নিয়ে এসেছে।

বিএনপিও এটা চাইবে না। আমরা বিশ্বাস, তারাও একটা গণতান্ত্রিক প্রসেসে আসবে। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, নিশ্চই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেষ্টা করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির এক সিটের জন্য দুই থেকে তিনজন প্রার্থিতা করেছে। এবার তারা তাদের ভুল বুঝবে। এক সিটের জন্য একজন প্রার্থী দেবে।

আরও পড়ুন: ৩৮ ঘণ্টা পর এনআইডি সার্ভার চালু

তাহলে তাদের অবস্থান আরও ভালো হবে। গণতন্ত্রে বিশ্বাস রাখলে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে। এবারের সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হবে বলেও মন্তব্য করেন ড. মোমেন।

সম্প্রতি ভারতের হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের বিপরীতমুখিতার কারণে সামরিক শাসন উত্থান হতে পারে -এমন প্রশ্ন তিনি উড়িয়ে দেন।

আরও পড়ুন: ১৫ আগস্টে জিয়া ওতপ্রোতভাবে জড়িত

এ ইস্যুতে ড. মোমেন বলেন, এটা আমি মনে করি না। এটা আমি বলতে পারব না। গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে, বিএনপি বড় বড় মিটিং করে। শুনেছি, ওরা টাকা দেয়; লোক আসে।

পররাষ্ট্রমন্ত্রী বিদেশিদের ষড়যন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, বিদেশির ষড়যন্ত্র নিয়ে আপনার (প্রশ্ন করা সাংবাদিককে) মাথা ব্যাথার দরকার নাই। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা