ছবি : সংগৃহিত
জাতীয়

বঙ্গবন্ধু বাঙালিকে অধিকার শিখিয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু বয়স থেকেই বাঙালির অধিকার, স্বাধিকার ও স্বাধীনতা নিয়ে চিন্তা-ভাবনা করতেন। বাঙালি তার অধিকার জানার আগেই বঙ্গবন্ধু তাদের অধিকার শিখিয়েছিলেন।

আরও পড়ুন: ৩৮ ঘণ্টা পর এনআইডি সার্ভার চালু

বুধবার (১৬ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে খাবার পরিবেশন অনুষ্ঠানে এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শিশুদের প্রতি খুবই দুর্বল ছিলেন। সত্যিই বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং এ ভালোবাসা ছিল তার হৃদয় থেকে। বঙ্গবন্ধুর সারা জীবনের চেষ্টা ছিল বাঙালির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা করা।

আরও পড়ুন: ১৫ আগস্টে জিয়া ওতপ্রোতভাবে জড়িত

তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি সফল হয়েছেন, আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি চেষ্টা করেছেন, তার তিন বছর সাত মাস ১৫ দিনের শাসনামলে আমাদের ভাগ্য উন্নয়নের।

অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার, এ দেশেই ১৫ আগস্টের নৃসংস হত্যাকাণ্ড দেখতে হয়েছে।

আনিসুল হক বলেন, কিন্তু আজ আমরা বলতে পারি যে, এ দেশ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে চেষ্টা করা হয়েছিল, সেটা প্রতিরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি!

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে তিনি আবারও বাংলাদেশের উন্নয়নের কাজে লাগিয়েছেন। তিনি নিরলসভাবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আইনমন্ত্রী শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পড়াশোনায় ও ব্যবহারে বঙ্গবন্ধুকে স্মরণে রেখে জীবন সাজাতে হবে। বঙ্গবন্ধু তোমাদের হাতে যে বাংলাদেশ দিয়ে গেছেন, তোমাদের দায়িত্ব হবে সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

আরও পড়ুন: ৭৫-এর বীরপুরুষ কর্নেল জামিল

আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও ড. মো. মহিউদ্দীন এবং তেজগাঁও সরকারি শিশু পরিবার ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা