জাতীয়

ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় মো. একলাস মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

শুক্রবার (৩০ জুন) সকাল ১০টার দিকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান জানান, নিহতের স্বজনরা গতকাল বৃহস্পতিবার (২৯ জুন ) তার নিখোঁজ হওয়ার বিষয়ে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৯৫) করেন। আজ সকালের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে তার মরদেহ উদ্ধার করে কামরাঙ্গীরচর থানায় নিয়ে আসি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

তিনি আরও বলেন, মৃত একলাস মিয়া ১৩০ নং হাজারীবাগের স্থায়ী বাসিন্দা। তিনি জমি জমা বিক্রির পাশাপাশি একটি বিরিয়ানির দোকানের ব্যবসা করতেন। পরিবারকে খবর দেওয়া হলে তারা এসে তার মরদেহ শনাক্ত করে। কে বা কারা তাকে হত্যা করে বস্তায় রেখে গেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা