জাতীয়

বাসের ধাক্কায় নারী নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানীতে রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহনের একটি বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক শিশু আহত হয়েছে।

আরও পড়ুন: তীব্র গরমে ২০ হাজার মানুষের মৃত্যু

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ইসিবি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলছুমের বাড়ি বরিশালের মেনেন্দীগঞ্জ উপজেলায়।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ইসিবি চত্বরের বাসস্ট্যান্ডে এক নারী ২ বছরের মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে বসুমতি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে ওই নারী নিহত হন এবং মেয়ে দূরে ছিটকে পড়ে। এতে সে আহত হয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্ত

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, আহত শিশুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি মুন্সী সাব্বির আহম্মেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা