ঢাকা-টরন্টো বিমানের প্রথম ফ্লাইট বুধবার
জাতীয়

ঢাকা-টরন্টো বিমানের প্রথম ফ্লাইট বুধবার

সান নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বুধবার (২৭ জুন) থেকে ঢাকা-টরন্টো রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে বিক্রি হয়েছে উড়োজাহাজের দুই-তৃতীয়াংশ আসনের টিকিট। আরও শতাধিক আসন ফাঁকা আছে।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

শেষ দিন পর্যন্ত এসব আসনে টিকিট বিক্রি চলবে । সংস্থাটির কর্মকর্তারা মনে করেন, সেবার মান ভালো হলে তখন প্রতিটি ফ্লাইট যাত্রী পরিপূর্ণ হবে এবং টরন্টো ফ্লাইট পরিচালনায় বিমান সফল হবে।

ঢাকা-টরন্টো রুটে এটিই বিমানের প্রথম ফ্লাইট। তবে ঢাকা থেকে সরাসরি টরন্টো যাচ্ছে না ফ্লাইটটি।

তুরস্কের ইস্তাম্বুলে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি থাকছে। সেখানে উড়োজাহাজে তেল নেবে। তুরস্কের সঙ্গে চুক্তি অনুযায়ী বিমান চাইলে তুরস্ক থেকে যাত্রীও নিতে পারবে। তবে টরন্টো থেকে ফেরার পথে ঢাকায় যাত্রী পরিবহন করবে সরাসরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-নিউইয়র্ক ও ঢাকা-টরন্টো ফ্লাইট চালুর বিষয়ে বেশ আগে নির্দেশনা দিয়েছিলেন । কিন্তু নানা অব্যবস্থাপনায় সেই নির্দেশনা যথাসময়ে বাস্তবায়ন করতে পারেনি বিমান। পরে গত ২৬ মার্চ সমীক্ষা ও প্রস্তুতি ছাড়াই ঢাকা-টরন্টো রুটে টেস্ট ফ্লাইট পরিচালনা করে সংস্থাটি।

আরও পড়ুন : টেকনাফের ইউএনওকে ওএসডি’র নির্দেশ

তখন এই ফ্লাইটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মাহবুব আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কানাডার টরন্টো ভ্রমণ করেন। এতে সরকারের খরচ হয় প্রায় ৪ কোটি টাকা। এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল পরে গত জুন থেকে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট শুরুর ঘোষণা দেন। কিন্তু পূর্ণ প্রস্তুতি না থাকায় তারিখ পিছিয়ে ২৭ জুলাই নির্ধারণ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বুধবার (২৭ জুলাই) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-টরন্টো রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু হবে।

এজন্য বিমানের বোয়িং-৭৮৭ প্রস্তুত করা হচ্ছে। এখন থেকে সপ্তাহে দুদিন তথা রবি ও বুধবার ঢাকা-টরন্টো ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আরও পড়ুন : প্রশ্নফাঁস, মাউশির কর্মকর্তা গ্রেফতার

যাত্রীবাহী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৩টায় রওয়ানা দিয়ে তুরস্কের স্থানীয় সময় সকাল ৯টায় ইস্তাম্বুলে এক ঘণ্টা বিরতি দেবে। পরে ওইদিন কানাডার স্থানীয় সময় দুপুর ১টায় টরন্টোতে অবতরণ করবে। সেখানে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে ওইদিনই সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে বিমান। টানা ১৬ ঘণ্টা ফ্লাই করে পরদিন রাত সাড়ে ৯টায় ঢাকায় অবতরণ করবে।

বিমানের এক কর্মকর্তা জানান, এই ফ্লাইটে ২৯৮ জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারবেন। তবে ২৭ জুলাই যে ফ্লাইট শুরু হবে, সেটিতে সোমবার (২৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ১৭০টি আসনের টিকিট বিক্রি হয়েছে। ফিরতি ফ্লাইটে টিকিট কেটেছেন ১৭৫ জন।

তিনি আরও জানান, ফ্লাইট পরিচালনার আগ দিন পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে বিমান। এই হিসাবে ইকোনমিক ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া ৯৫ হাজার টাকা আর ফিরতি টিকিট কিনলে ১ লাখ ৫৩ হাজার ৫৭০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারে গণতন্ত্রপন্থী ৪ কর্মীর ফাঁসি

একইভাবে বিজনেস ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া এক লাখ ৬৪ হাজার ১০০ টাকা আর রিটার্ন টিকিট কাটলে তিন লাখ ৪৩ হাজার টাকা।

আসন ফাঁকা রেখে এই বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা কতটা সফল হবে তা জানতে চাইলে সংবাদ মাধ্যমকে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ঢাকা থেকে অনেক উড়োজাহাজ টরন্টোতে ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে বিমানের এটি প্রথম যাত্রা। ৮-১০টি ফ্লাইট পরিচালনার পর যাত্রীরা যখন দেখবেন, বিমানের সেবার মান ভালো তখন এমনিতেই যাত্রী পরিপূর্ণ হয়ে যাবে।

তিনি আরও বলেন, সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, ঈদের ছুটি, বড়দিন, সামারের ছুটিতে এই রুটে যাত্রীর চাহিদা বেশি থাকে। এই সময়গুলো কাজে লাগাতে চেষ্টা করবে বিমান। আশা করা যায়, টরন্টো ফ্লাইট পরিচালনায় বিমান সফল হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

অদম্য আসাদুল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির দাদপুর গ্রামের পা-বিহীন আসাদুলের সংসার...

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘ...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা