ফাইল ছবি
জাতীয়

রাজধানীতে গাঁজাসহ গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও এলাকা হতে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ মো. মুঞ্জু সিকদার ও মো. ইছা মাতাব্বর নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

আরও পড়ুন: ফতুল্লায় বিস্ফোরণে চার জন দগ্ধ

সোমবার ( ৯ মে ) দিবাগত রাতে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১০ মে) ডিবি ওয়ারী বিভাগের জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাবুদ্দীন আজাদ এ বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, দুইজন মাদক কারবারি সিলভার-গ্রিন রঙের একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর ব্লক-জে এলাকার দিকে যাচ্ছে এমন তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে মুঞ্জু ও ইছাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় (যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ-১৪-১৬৮২)।

তিনি আরও বলেন,গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরী এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ

গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও এ গোয়েন্দা কর্মকর্তা জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা