জাতীয়

২ কর্মকর্তাকে বহিষ্কার করলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেলস্টেশনে অপরিষ্কার ও নানা অব্যবস্থাপনা দেখে তৎক্ষণাৎ দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শনের সময় এ ব্যবস্থা নেন মন্ত্রী। তারা হলেন- বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।

এর আগে চট্টগ্রামে পুরাতন রেলস্টেশন থেকে নতুন রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় রেলমন্ত্রী অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও যত্রতত্র দোকানপাট দেখে ক্ষেপে যান। তৎক্ষণাৎ তিনি ওই দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

আরও পড়ুন: পদ হারালেন জায়েদ, সম্পাদক নিপুণ

এদিকে পরিদর্শন শেষে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ে (সিআরবি) হাসপাতাল নির্মাণ ইস্যুতে গণমাধমকর্মীদের রেলমন্ত্রী বলেন, সিআরবিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

রেলমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে মন্ত্রী-এমপিরা যদি হাসপাতাল না চান, তবে প্রধানমন্ত্রীও চাইবেন না। রেল মন্ত্রণালয়েরও সেটার বিরোধিতা করার সুযোগ নেই।

কালুরঘাট রেলসেতুর বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, এটির নকশা প্রণয়নের কাজ হচ্ছে। নৌ-যান চলাচলের জন্য নির্দিষ্ট উচ্চতায় নির্মাণ করা হবে সেতু।

এসময় উপস্থিত ছিলেন- রেল সচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, অ্যাডিশনাল জিএম মুরাদ হোসেন ও প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা