ছবি-সংগৃহিত
জাতীয়

আইজিপি ব্যাজ পেলেন ডিএমপির ১৬১ সদস্য

সাননিউজ ডেস্ক: পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে ২০২০ ও ২০২১ সালের প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৬১ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ১৬১ জন পুলিশ সদস্যকে এই ব্যাজ পরিয়ে দেন।

ডিএমপি কমিশনার বলেন, আপনারা যারা আইজিপি ব্যাজ পেয়েছেন প্রত্যেককে ডিএমপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পুলিশের বিপুল সংখ্যক সদস্য যারা ভালো কাজ করেছেন তাদের সবাইকে আইজিপি স্যার এই পদক দিয়ে গর্বিত করেছেন। সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, যে ভালো কাজ আমরা করে যাচ্ছি তা যেন আমরা অব্যাহত রাখি। তোমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে যেন বিপিএম, পিপিএম পদক পেতে পারো। তোমরা যারা পদক পেয়েছ তারা এমন কোনো কাজ করবে না যাতে আইজিপি ব্যাজের প্রতি অসম্মান হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা