জাতীয়

রাজধানীতে এক ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে নিজ ফ্লাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম ভূঁইয়া (৪৫) নামের এক ব্যবসায়ী। তার ট্রেনিং সেন্টারের ব্যবসা রয়েছে। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ঘাটলাবাগ গ্রামের মৃত আব্দুল্লাহ ভূঁইয়ার ছেলে।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় সেগুনবাগিচায় ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে শাহবাগ থানার পুলিশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টায় মৃত ঘোষণা করেন।

মৃত নজরুল ইসলাম ভূঁইয়ার বড় ভাই রফিক উল্লাহ ভূঁইয়া জানান, তারা সংবাদ শুনে সেই বাসায় গিয়েছেন। ওই বাসায় নজরুল ইসলাম ভুইয়ার স্ত্রী কোয়েল ও তাদের ৭ বছর বয়সী ছেলে রয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কাউছার আহমেদ ভুইয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়েছে, সে বিষয়ে কিছুই জানতে পারেননি পরিবারসহ কেউ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা