জাতীয়

কমলাপুরে ট্রেনে কাটা পয়েন্টসম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে আলাল উদ্দিন (৪৭) নামের এক রেলওয়ের পয়েন্টসম্যানের মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি)) সকাল পৌনে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে উপ-পরিদর্শক এসআই মোঃ রিয়াজ মাহমুদ।

মৃত আলাল উদ্দিন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তবে ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিবারের সাথে থাকতেন। এক মেয়ের জনক ছিলেন তিনি। চার ভাই দুইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ঢাকা রেলওয়ে উপ-পরিদর্শক এসআই মোঃ রিয়াজ মাহমুদ বলেন, ঢাকা রেলওয়ে কমলাপুর ৩ নং লাইনে মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিল সান্টিং করার সময় কাটা পড়ে পড়ে গুরুতর আহত হয় আলাল উদ্দিন। পরে রেলওয়ে কর্মচারীরা সেখান থেকে তাকে রেলওয়ে হাসপাতালে নিয়ে যান সেখানে ভর্তি না করে সেখান থেকে সকাল পৌনে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

মৃতের ভাতিজা মশিউর রহমান মিথন জানান, সকালে খবর পাই ট্রেনের ইঞ্জিনের কাজ করার সময় কাটা পড়ে মারা গেছেন তার কাকা আলাউদ্দিন। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা