জাতীয়

আফগানিস্তানকে সহায়তা দিবে বাংলাদেশ

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের সাধারণ জনগণের খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার সুযোগ অত্যন্ত দুর্বল। তাই আফগানিস্তানের জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতার প্রস্তাব করেছে বাংলাদেশ। রবিবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির ১৭তম বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সহযোগিতা করার ঘোষণা দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ অংশীদার হতে পারে, কারণ বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে।

ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন । প্রতিনিধি দলের সাথে আরও রয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পাকিস্তানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক।

আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘শীতকালে এটি আরও বেশি প্রকট হতে পারে।’

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা