ফাইল ছবি
জাতীয়

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শনিরআখড়া গোবিন্দপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে রুপা আক্তার (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে রুপার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত রুপা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চর মার্টিন গ্রামের মাটি কাটা শ্রমিক আবু জাহেরের স্ত্রী।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মাহমুদা রহমান জানান, গোবিন্দপুরের আবু তাহেরের টিনশেড বাড়িতে দুই সন্তান ও স্বামী আবু জাহেরকে নিয়ে ভাড়া থাকতেন রুপা। জাহের দিনমজুরের কাজ করতেন। প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। আজ ভোরে পারিবারিক কলোহের জেরে স্বামী আবু জাহের স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুপা।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। আবু জাহের পলাতক রয়েছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

সাটুরিয়ায় স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেললেন ব্যবসায়ী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাট...

রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন নিশো!

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রেখেও নিজের অপ্রতিদ্বন্দ্বীতার প্রমাণ দি...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা