ছবি: সংগৃহীত
জাতীয়

গুলশানে শান্তা টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী গুলশানের লিংক রোডে শান্তা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৩ নভেম্বর) বেলা পৌনে বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, শনিবার শান্তা টাওয়ারের ৪০ তলা ফাউন্ডেশনের কাজ চলছিলো। সেখানে বেলা সাড়ে এগারোটার পর বেজমেন্টে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিউটি অফিসার রোজিনা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবর এখনো আসেনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা