জলবায়ু
জাতীয়
বাংলাদেশ-অস্ট্রেলিয়া

জলবায়ু মোকাবিলায় কাজ করবে

নিজস্ব প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একযোগে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

তিনি বলেন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ক্লিন এনার্জি, জলবায়ু অভিযোজন ও প্রশমণমূলক কর্মকাণ্ড প্রভৃতি ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এবং অস্ট্রেলিয়ার এক প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এসব কথা বলেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ সিভিএফ এবং ভি ২০ এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ উন্নত এনডিসি প্রণয়ন করেছে ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ঘোষণা করেছে এবং ন্যাপ প্রণয়নের কাজ চলমান আছে।

পরিবেশমন্ত্রী এসময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোতে ধনী দেশগুলোর প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানসহ প্যারিস জলবায়ু চুক্তির অন্যান্য বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা