কুমারী পূজা
জাতীয়

মহাঅষ্টমীতে হচ্ছে না কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত দেবীর বিহিত ও সন্ধিপূজা শুরু হবে।

প্রতিবছর অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা মহাসমারোহে পালিত হলেও করোনা পরিস্থিতির কারণে এবারও ঢাকায় তা পালিত হচ্ছে না।

বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মহাঅষ্টমীতে রাত এগারোটা ৫৪ মিনিটে সন্ধিপূজা শুরু হবে ও সমাপনী হবে রাত বারোটা ৪২ মিনিটে।
মূলত অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই পূজা অনুষ্ঠিত হয় বলে এর নামকরণ করা হয়েছে সন্ধিপূজা। তাছাড়া এদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার (১১ অক্টোবর) শুরু হয় পাঁচ দিনব্যাপী সর্বজনীন শারদীয় দুর্গোৎসব।

আগামী ১৫ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

দাদাগিরি থেকে সৌরভ, দিদি নম্বর ওয়ান থেকে রচনার বিদায় 

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় পরিবর্তন এসেছে।...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

খানপুর সীমান্তে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লক্ষ ৪০ হাজা...

ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা