লাশ উদ্ধার
জাতীয়

তুরাগে ট্রলারডুবি, আরও ১ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গাবতলীসংলগ্ন তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকালে আমিনবাজার কয়লার ঘাটের কাছে উদ্ধার হওয়া ওই লাশটি একজন নারীর। তার বয়স আনুমানিক ৩০ বছর।

এ নিয়ে মোট ছয়টি লাশ উদ্ধার হলো। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিস এক ক্ষুদেবার্তায় জানিয়েছে।

বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার সকালে ডুবে যায়।

ট্রলারে থাকা ১০ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করলেও সাত-আটজন নিখোঁজ ছিলেন।

ঘটনার দিন দুপুরে তিনজন ও বিকালে দুজনের লাশ উদ্ধার করা হয়। দুদিন পর আজ সোমবার আরও একজনের লাশ উদ্ধার করা হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা