জাতীয়

রাজধানীতে ট্রাকচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় শাহাদত হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার (২ অক্টোবর) রাতে দুর্ঘটনাটি ঘটে। তিনি অনলাইনে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা করেন।

নিহতের বাবা আবুল বাশার হোসেন জানান, গুরুতর অবস্থায় শাহাদতকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শাহাদত মাওয়ায় কাজের উদ্দেশে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে পান্থপথে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত শাহাদত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বাজারগাঁও গ্রামের মুহাম্মদ বাশার হোসেনের ছেলে। তিনি ঢাকায় মিরপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন এবং দুই ভাই এক বোনের মধ্যে বড়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা