জাতীয়

বিমানের আবুধাবি ফ্লাইট শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবিতে ফ্লাইট চালু করছে। রোববার (৩ অক্টোবর) থেকে ঢাকা-আবুধাবি রুটে এবং ৪ অক্টোবর থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শনিবার (২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমান।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাদের আগের টিকিট সংগ্রহ করা আছে, তারা কোনও চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করতে পারবেন।

বিমান জানিয়েছে, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবি ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যে কোনো সেলস অফিস থেকে টিকিট ক্রয় করা যাবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা