জাতীয়

ঢামেকের সামনে অজ্ঞাত নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. যুননুন হোসেন সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (১সেপ্টেম্বর) বিকাল চারটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই) মো. যুননুন হোসেন বলেন, টহল ডিউটি কালীন অবস্থায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঢামেকের বাগান গেটের সামনে রাস্তায় তাকে দেখতে পেয়ে আমরা হাসপাতালে নিয়ে যাই। তার নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক (৫৫) হবে। তার পরনে ছিল ময়লাযুক্ত কাপড়।

এসআই আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৃতা নারী ভবঘুরে প্রকৃতির, হয়ত বার্ধক্যজনিত কোন অসুস্থতায় মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা