জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও বাগিচায় ট্রেনের ধাক্কায় শিহাব উদ্দিন আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি র‍্যাব-৩ এর সিপিসি-১ খিলগাঁও ক্যাম্প ম্যাচ বয় (ডেইলি বেসিক সিভিল) এ কর্মরত ছিলেন।

র‍্যাব-৩ এর খিলগাঁও ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এএস আই আশরাফ উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

শিহাব ম্যাচের বাজার করার জন্য খিদমা হাসপাতালের সামনে দিয়ে ঝিলপাড়ের দিকে যাচ্ছিলেন। পথে খিলগাঁও বাগিচা মসজিদের উত্তর পশ্চিম পাশে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শিহাব জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা