জাতীয়

প্রধানমন্ত্রী জাতিকে কলঙ্কমুক্ত করেছেন

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো: মুরাদ হাসান, এমপি বলেছেন, আগস্ট বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। পঁচাত্তরের পনের আগস্টে ইতিহাসের মহানায়ক জাতির মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যকাণ্ড বাঙালি জাতির কপালে কলঙ্কের কালিমা একে দিয়েছিলো। বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

রোববার (২২ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি: গণমাধ্যম ও বাংলাদেশর অগ্রযাত্র’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ, জাতিকে দিয়েছিলেন মুক্তির স্বাধ। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৪। দেশের অর্থনীতি একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। এটাইকি তার অপরাধ? এর জন্যই কি এ হত্যাকাণ্ড? খুনিচক্র বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বাংলাদেশের সমৃদ্ধি সহ্য করতে পারেনি, তাই দেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিলো।

ডা. মুরাদ আরও বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু তা কখনই পরিবারকে আঘাত করেনি। বঙ্গবন্ধু ৯ মাস পাকিস্তানের জেলে ছিলেন সেখানে তাকে হত্যা করতে পারেনি। পনের আগস্ট হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে হত্যা নয়, সেটি ছিলো একটি রাষ্ট্রের অগ্রযাত্রা, একটি রাষ্ট্রের সমৃদ্ধিকে হত্যা করা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর সকল অর্জনকে ধ্বংস করতে চেয়েছিলো।

খুনি জিয়া পরিবার দেশের সকল অর্জনকে ধ্বংস করেছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে এনে বিচার করা হবে। খুনি পরিবারের বিচার বাংলার মাটিতে হবে।

পরে সাম্প্রতি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বরিশালের ঘটনা সম্পর্কে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের ঘটনা দুঃখজনক অনাকাঙ্খিত। প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সাথে প্রশাসনের সবসময় সুসম্পর্ক ছিলো এবং থাকবে। সবাইকে ভেবে-চিন্তে চলার আহ্বান জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির জন্য রাজনীতি নয়; তাদের জন্য হত্যা লুট, জঙ্গিবাদের পৃষ্টপোষকতা।

ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সচিব, মোঃ মকবুল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক শাহিন ইসলাম, এনডিসিসহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা