জাতীয়

দিন কাটবে রোদ-বৃষ্টিতে

নিজস্ব প্রতিবেদক : শ্রাবণের বৃষ্টি ঝরছে রাত থেকে। যদিও দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে কমেছে বৃষ্টির মাত্রা। তবে দুপুরের দিকে আবারো বৃষ্টিতে ভিজতে পারে রাজধানীসহ আশপাশের এলাকা। দিন কাটবে মেঘ আর রোদের লুকোচুরিতে।

শনিবার (৭ আগষ্ট) সকালে এ তথ্য জানান বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, সকালের বৃষ্টির রেশ অনেকটাই কেটে গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুরের দিকে হয়তো আবারো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপতাত্রা সামান্য বাড়লেও, রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা