জাতীয়

মুগদায় স্ত্রীর সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদায় সুমন (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পেশায় সে পরিবহন শ্রমিক। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের মো.অহিদ মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (২২জুলাই) সকাল সাড়ে দশটায় মানদা ১ম গলি,বাসা নং-১০৩,মুগদা ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে আসা মৃতের মামা মো. ইউসুফ জানান, সকালে সুমন তার রুমে দরজা বন্ধ করে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

তার কোন সাড়াশব্দ না পেয়ে মা লাইলি আক্তার দরজা ভেঙ্গে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা আরো বলেন, সুমন বাস হেলপার করোনাকালীন গাড়ি বন্ধ থাকায়। টাকা-পয়সার সমস্যা ছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। স্ত্রী চাঁদনী ঈদের আগের দিন বাসা থেকে রাগ করে বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী চলে যাওয়ায় অভিমান করে এ ঘটনাটি ঘটিয়েছেন। এছাড়া অন্য কোনো কারণ নেই বলে জানান নিহতের মামা।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

গত জানুয়ারি মাসে চাঁদনী সঙ্গে সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। দুই ভাই দুই বোনের মধ্যে নিহত সুমন ছিল দ্বিতীয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা