জাতীয়

আরও ১৪ দিন লকডাউনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও ১৪ দিন কঠোর লকডাউন দেওয়ার সুপারিশ করেছে। সুপারিশে কোরবানির পশুর হাট বন্ধ রাখার কথা বলা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, দেশে আবারও আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে লকডাউন শিথিলের সরকারি সিদ্ধান্ত গভীর উদ্বেগের।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৪১তম অনলাইন সভায় আলোচনা শেষে ৬ দফা সুপারিশ প্রস্তাব করা হয়। করোনা পরিস্থিতি নিয়ে সভায় কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

ছয় সুপারিশ

এক. চলমান কঠোর লকডাউন আরও ১৪ দিন বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

দুই. লকডাউনের অংশ হিসেবে কমিটি কোরবানির হাট বন্ধ রাখার প্রস্তাব করে, প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থাও করা যেতে পারে। তবে সরকার লকডাউন শিথিল করে সীমিত পরিসরে কোরবানির হাট পরিচালনার সিদ্ধান্ত নিলে, সেক্ষেত্রে কমিটি প্রদত্ত বিধিনিষেধসগুলো প্রয়োগের বিষয়ে সুপারিশ করা হয়।

তিন. দৈনিক পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে বেসরকারি পর্যায়েও টেস্ট বৃদ্ধি প্রয়োজন, এ লক্ষ্যে টেস্টের জন্য প্রয়োজনীয় কিটের দাম আরও হ্রাস পাওয়ায় আরটি-পিসিআর পরীক্ষার মূল্য কমিয়ে ১০০০-১৫০০ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেয় কমিটি।

চার. বর্তমানে অনেক করোনা ডেডিকেটেড হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। ফলে চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে ফিল্ড হাসপাতাল স্থাপন খুব জরুরি।

পাঁচ. টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনার উদ্দেশ্যে টিকার বয়সসীমা ১৮ করা, এনআইডিবিহীন জনসাধারণকে টিকার আওতায় আনা, রেজিস্ট্রেশন সহজীকরণ বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করা হয়।

ছয়. করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের সুপারিশ করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা