জাতীয়

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও দিলেন  ৩০০ কেজি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : মোদি-মমতার পর এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্যও আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পিকআপ যোগে ৩০০ কেজি (সাড়ে ৭ মণ) হাঁড়ি ভাঙা আম পাঠানো হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বন্দরের সহকারী পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান, কাস্টম সুপারিন্টেন্ডেন্ট (ট্রাফিক) মোহাম্মদ আলী। ভারতের পক্ষে আম গ্রহণ করেন আগরতলা বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, সহকারী হাই কমিশনার মো. জোবায়ের হোসেন, আগরতলা হাই কমিশনের সচিব আসাদুজ্জামান এবং বন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী।

উপহারের এই আম আগরতলা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন বলে জানা যায়।

এর আগে, রোববার (৪ জুলাই) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ২ হাজার ৬০০ কেজি (৬৫ মণ) মৌসুমি ফল আম উপহার পাঠানো হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা