জাতীয়

বৃষ্টি কমে বাড়লো গরম 

নিজস্ব প্রতিবেদক : বেশ কিছু দিন ধরে রাজধানীসহ বিভিন্ন যাজায়গায় বৃষ্টি হচ্ছিলো । তবে রোববার থেকে বৃষ্টির প্রবণতা কমেছে। আবহাওয়া অধিদফতর ভাষ্য মতে, জ্যৈষ্ঠের প্রায় মাঝামাঝি এই সময়ে বৃষ্টির দাপট আর থাকবে না। দুই-এক দিনের মধ্যে বেশ গরম পড়বে বলে জানান।

সোমবার (৫ জুলাই) সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মেলে রোদের।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, ‘এবার গত তিন-চার বছরের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। তবে খুব বেশি, তা নয়। পূর্বাভাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে গরম পড়বে। এর সঙ্গে আর্দ্রতা বেড়ে শরীরে ঘাম ঝরবে।’

রাশেদুজ্জামান জানান, মৌসুমি বায়ু এখন মিয়ানমারের দক্ষিণাংশে অবস্থান করছে। ১০-১৫ দিনের মধ্যে তা বাংলাদেশের ওপর চলে এলে বৃষ্টির দাপট আবার শুরু হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, সেখানে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা