জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ শ্রমিক 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে পিকআপ ভ্যানের ধাক্কায় ঠেলাগাড়ির দুইজন শ্রমিক নিহত। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার (২৬ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনাস্থলে নিহত হন আরিফ উদ্দিন (৩২) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর মারা যান আব্দুর রহমান বাবুল(৪৪) নামে অন্য শ্রমিক । বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নুরুজ্জামান।

এই ঘটনায় নিহত আব্দুর রহমান এর শ্যালক রুবেল জানান, তার ভগ্নীপতি ঠেলাগাড়ি শ্রমিক। সকালে কাজের উদ্দেশ্যে বের হন। পরে খবর পাই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে ঢামেকে এসে মৃত অবস্থায় তার মরদেহ দেখতে পাই।

উপপরিদর্শক মো. নুরুজ্জামান বলেন, গুলশান কালাচাঁদপুর থেকে চার শ্রমিক ঠেলাগাড়িতে করে রাবিশ নিয়ে কোকাকোলার দিকে যাওয়ার পথে মোড়ের পশ্চিম পাশে একটি পিকআপভ্যান স্ব-জোরে ধাক্কা দেয়। এসময় দুর্ঘটনাস্থলে মারা যায় এক শ্রমিক, আহত হয় তিনজন। আহত তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান বাবুলকে মৃত ঘোষণা করেন। বাকি আহত অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিহত আব্দুর রহমান বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নলচাপরা গ্রামের মো. কোঢু মিয়ার ছেলে। নিহত বাকি আরেক জনের পরিচয় এখনো জানা যায়নি।

এই ঘটনায় ঘাতক পিকআপকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা